আজ বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়। প্রথম ১০ জনের মেধা তালিকায় নাম রয়েছে ৫৪ জনের। রাজ্যে প্রথম স্থান দখল করেছেন হুগলির কামারপুকুর আরকে মিশন মাল্টি পারপাস স্কুলের অর্ণব মল্লিক। অর্ণবের প্রাপ্ত নম্বর ৬৮২। ৬৮১ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে বর্ধমানের কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের অনিরুদ্ধ সরকার। আবার যৌথ ভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন উত্তর দিনাজপুরের ইসলামপুর হাই স্কুলের প্রীতম দাস এবং বসিরহাটের হরিমোহন দালাল গার্লস স্কুলের বীথি মণ্ডল। তাঁরা দু'জনেই ৬৮০ নম্বর পেয়েছেন। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন বীথিই। আবার কলকাতা থেকে প্রথম হয়েছেন নবনালন্দা হাই স্কুলের অর্ঘ্য মাইতি। রাজ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন অর্ঘ্য। আবার স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের মৌসম দত্ত রাজ্যে নবম স্থান দখল করেছে।
এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ১০ লক্ষ ৪২ হাজার ৭১৪ জন। এঁদের মধ্যে ৮ লক্ষ ৩৭ হাজার ৮৪২ জন সাফল্য লাভ করেছেন। গত বারের তুলনায় এ বারের পাশের হার বেড়েছে। গত বছর পাশের হার ছিল ৮১.৮১ শতাংশ, এ বার তা বেড়ে দাঁড়াল ৮২.২৪ শতাংশে।
কলকাতায় পাশের হার- ৯০.৮৬ শতাংশ। উত্তর ২৪ পরগনায় পাশের হার- ৮৮.৮৫ শতাংশ

0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK