মোহনবাগানকে হারিয়ে নকআউট খেতাব জেতার পর এবার ঘরোয়া লিগও পকেটে পুর়ল ইস্টবেঙ্গল৷ লিগের ফাইনালে শুক্রবার তাঁরা ৬ উইকেটে হারাল ওয়াইএমসিএ কলেজকে৷ প্রথমে ব্যাট করে মাত্র ২১৪ রানে অল আউট হয়ে যায় ওয়াইএমসিএ৷ রান তাড়া করতে গিয়ে একসময় কিছুটা বেকায়দায় পড়েছিল ইস্টবেঙ্গল৷ ৮৩ রানে ৩ উইকেট পড়ে যায়৷ কিন্ত্ত পরের দিকে আর ফাইনালের চাপটা নিতে পারেননি ওয়াইএমসিএ ক্রিকেটাররা৷ ইস্টবেঙ্গল অধিনায়ক শুভজিত্ বন্দ্যোপাধ্যায় ১০১ রানে অপরাজিত থাকেন৷ বিদ্যুত্ অধিকারী করেন ৫১ রান৷ দু'জনে মিলে প্রায় একশো রানের উপর পার্টনারশিপ করেন৷ বিদ্যুত্ যখন ফিরলেন দলের জিততে আর পাঁচ রান বাকি ছিল৷
একে তো অধিনায়ক তার উপর ম্যাচ জেতানো ইনিংস৷ স্বভাবতই একটু বেশিই খুশি শুভজিত্৷ বলছিলেন, "দুয়ে দুই হয়ে গেল৷ আরও ভাল লাগছে দলের জয় অবদান রাখতে পেরে৷" তবে দ্বিমুকুট জেতা হয়ে গেলেও এখনই আনন্দের জোয়ারে গা ভাসাতে নারাজ ক্রিকেটাররা৷ এখনও অনেকগুলি টুর্নামেণ্ট বাকি রয়েছে৷ তিনদিন পরই আবার এএনঘোষ ট্রফির সেমিফাইনাল রয়েছে৷ ফলে ক্রিকেটাররা ফোকাসটা ধরে রাখতে চাইছেন৷ সকলেরই বক্তব্য এক, "সবে দু'টো হলেও বাকি টুর্নামেণ্টগুলিতে চ্যাম্পিয়ন হতে হবে৷
ইস্টবেঙ্গল শিবিরে যখন খুশির হাওয়া ওয়াইএমসিএ-র ড্রেসিংরুমে তখন স্বপ্ণভঙ্গের বেদনা৷ গতবার পিসেনে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁরা৷ এবার লিগ জয়ের সুযোগ এসেছিল তাঁদের সামনে৷ কিন্ত্ত শেষ পর্যন্ত তা অধরাই রয়ে গেল৷
জিতল ভবানীপুর .. জেসি মুখার্জী টি-২০ টুর্নামেণ্টে ভবানীপুর ৩৬ রানে হারাল পাইকপাড়াকে৷ প্রথমে ব্যাট করে ভবানীপুর তোলে ২২৬/২ রশ্মীরঞ্জন দাস ৭০ রানে ও অভীলিন ঘোষ ৬৫ রানে অপরাজিত থাকেন৷ জবাবে পাইকপাড়া ১৯০ রান তোলে৷ ঋত্বিক চট্টোপাধ্যায় ৩ উইকেট নেন৷
প্রথম ডিভিশনে খিদিরপুর .. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঠে সকাল থেকেই টেনশন দুই শিবিরে৷ প্লে-অফের ফাইনাল বলে কথা৷ জিতলেই প্রথম ডিভিশনে ওঠা যাবে৷ না হলে আবার এক বছরের অপেক্ষা৷ অবশেষে কলকাতা স্পোর্টিং ইউনিয়নকে ৬ উইকেটে হারিয়ে প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে নিল খিদিরপুর৷ প্রথমে ব্যাট করে ২৩৪ রানে অলআউট হয়ে যায় কলকাতা ইউনিয়ন স্পোর্টিং৷ জবাবে ৭৪.৪ ওভারে জয়ের রান তুলে নেয় খিদিরপুর৷ অভিক অধিকারী ৭২ রান করেন৷ গত কয়েক বছর ধরেই প্রথম ডিভিশনে ওঠার চেষ্টা করছিল খিদিরপুর৷ কিন্ত্ত শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবছিল৷ অবশেষে এবার তারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছল৷
0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK