দমদমের বিজেপি প্রার্থী তপন শিকারকেও প্রমাণ করতে হল, তিনি মারা যাননি৷ তাঁর মৃত্যু নিয়ে গুজব ওড়াতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করলেন দমদমের বিজেপি প্রার্থী৷
শুক্রবার সকাল থেকে গুজব রটে যায় শহরে৷ মারা গিয়েছেন তপন শিকদার৷ মৃত্যু নিয়ে গুজব ওড়াতে শেষমেষ সাংবাদিক বৈঠক করতে হয় তাঁকেই৷ প্রমাণ করতে হয়, তিনি মারা যাননি৷
দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন তপন শিকদার৷ এদিন শহরের একটি বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস হয় তাঁর৷ চিকিত্সকদের পরামর্শ ছিল, ডায়ালিসিসের পর বিশ্রাম নেবেন দমদমের বিজেপি প্রার্থী৷ কিন্তু মৃত্যুর গুজব ভেস্তে দেয় সব কিছু৷ তড়িঘড়ি ডাকতে হয় সাংবাদিক বৈঠক৷ শাসক দলকে নিশানা করে তাঁর অভিযোগ, নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তুলতেই এই গুজব৷
0 comments:
Post a Comment
Read more at WWW.BANGLARMUKHONLINE.TK